
অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত), সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়। মোবাইল : ০১৩০৯১২৫২৪৪
শিক্ষা একটি জাতির মেরুদন্ড- এই বিশ্বাসকে অবলম্বন করে সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয় নারীদের উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত করে দিয়েছে। আমাদের লক্ষ্য কেবল পাঠ্যক্রম ভিত্তিক জ্ঞানদান নয়, বরং একটি সুশৃঙ্খল, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা। আমরা শিক্ষার্থীদের সৃজনশীলতা, স্বাধীন চিন্তা, নেতৃত্বগুণ এবং প্রযুক্তিগত দক্ষতা গড়ে তুলতে সর্বদা সচেষ্ট। আমাদের অভিজ্ঞ ও মননশীল শিক্ষকবৃন্দ নিয়মিত পাঠদানের পাশাপাশি ছাত্রীর মানসিক ও নৈতিক বিকাশেও অগ্রণী ভূমিকা পালন করেছেন।
আজকের ছাত্রীই আগামী দিনের আলোকবর্তিকা। তারা যেন আত্মবিশ্বাসী, দক্ষ ও দায়িত্ববান নাগরিক হিসেবে সমাজে অবদান রাখতে পারে- সেই লক্ষেই আমাদের নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা। সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয় একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে উত্তরাঞ্চলের নারী শিক্ষার অগ্রগতিতে গৌরবময় ভূমিকা রেখে চলেছে। আমি আশা করি, আমাদের এই পথচলা আরও সুদৃঢ ও সমৃদ্ধ হবে সকলের আন্তরিক সহযোগিতায়।
অধ্যক্ষ
সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়

অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত)
সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়
মোবাইল : ০১৩০৯১২৫২৪৪