আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য : সৈয়দপুর মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য হলো নারী শিক্ষার প্রসার, ক্ষমতায়ন এবং একটি আলোকিত সমাজ গঠন। ১৯৮১ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি নারীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করে তাদের আত্মনির্ভরশীল করে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও সমাজসচেতন রূপে গড়ে তোলার পাশাপাশি, তাদের উচ্চ শিক্ষার মাধ্যমে জ্ঞানচর্চা ও নেতৃত্ব বিকাশে সহায়তা করাই এ প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে বিজ্ঞান, সংস্কৃতি ও মূল্যবোধ ভিত্তিক শিক্ষা দানই এর অঙ্গীকার। প্রতিষ্ঠানটি নারী শিক্ষার এক দীপ্ত প্রতীক হিসেবে সমাজে ভূমিকা রাখছে।


অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত)
সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়
মোবাইল : ০১৩০৯১২৫২৪৪